বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

যাত্রীদের সুবিধাায় নির্বাচনের দিন চলবে বাড়তি মেট্রোরেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০০

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি মেট্রো ট্রেন চলাচল করবে, জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নির্বাচনে অংশগ্রহণকারীদের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে, ফলে রাজধানী ঢাকায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটের দিন যাত্রীদের চাপের কথা বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানো হবে, যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।

তিনি আরও বলেন, "ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের কাছাকাছি, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তবে অন্যান্য গেটগুলো খোলা থাকবে।"

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের কারণে মেট্রো ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রমে সংশ্লিষ্টদের ছুটি থাকবে না।

এদিকে, নির্বাচনের জন্য সারাদেশে যান চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এর পাশাপাশি, মোটরসাইকেল চলাচলে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা থাকবে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য কিছু শিথিলতা রাখা হয়েছে।

এছাড়া, নির্বাচনের দিন ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top