বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

রাজধানীতে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৫

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর–১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম–পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল। প্রতিবেশীদের বরাত দিয়ে তারা বলছেন, ঋণের চাপ ও হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top