বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, উদ্ধার হলো ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২২

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে বাড়ির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা এসব স্ট্যাম্প জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, উদ্ধারকৃত স্ট্যাম্পের সংখ্যা ১৫২টি। তবে বাড়ির মালিককে সতর্ক করা হলেও, কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, এই ১০তলা ভবনে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত, যা একটি ভোটকেন্দ্রও হিসেবে ব্যবহৃত হয়।

অভিযানটি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চলমান নির্বাচনী পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top