সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, নিরাপত্তায় থাকছে ২৫ হাজার পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, রাজধানীতে মোট ১,৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। আর ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ থাকবে।

ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ মোতায়েন করা হবে এবং সকলের বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হবে। ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীতে মোট ২৫ হাজার পুলিশ সদস্য নির্বাচনের জন্য প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়া বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডও প্রস্তুত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top