মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

নিজ স্বার্থে ওসমান হাদির নাম ব্যবহার না করার অনুরোধ তার স্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা-১১ আসনে শহীদ ওসমান বিন হাদির নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সতর্ক করেছেন।

শম্পা বলেন, “ওসমান হাদি জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাই আশা করি কেউ নিজের স্বার্থে তার নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুন।”

তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিন। রাজনৈতিক দল বা পরিবারের পরিচয় যাচাই না করে কারো পক্ষে যাওয়া উচিত নয়।”

শম্পা আরও আহ্বান করেন, “শান্তিপূর্ণ পরিবেশে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট যোগ্য প্রার্থীকে দিন। ভোট দিতে ভুলবেন না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top