বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

নতুন সূচিতে চলছে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা নিয়ে যা জানা গেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা মেট্রোরেল যাত্রীদের সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এটি কার্যকর থাকবে।

তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেনের সময়সূচি আগের মতোই থাকবে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করেছেন।

সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন চলবে রাত ৯টা ৩০ মিনিটে। বিপরীত রুটে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলবে।

রমজানের সময় যাত্রীরা ইফতার উপলক্ষে মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বাধিক ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে পানির বোতল ব্যবহারের সময় পানি ঢালার সম্ভাবনা এড়াতে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলা যাবে। তবে মেট্রোরেল প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভিতরে অন্য কোনো খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top