রাজধানীর শেওড়াপাড়ায় নির্মাণাধীন পোশাক কারখানায় আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪
রাজধানী ঢাকা-র মিরপুরের শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন পোশাক কারখানার ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।