ঈদে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। সেদিন থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
তিনি জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ওইদিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট দেওয়া হবে।
শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।
টিকিট কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।