মিরপুরে ১১ তলা বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৬:৩৩

সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট মিলে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি বলেন, আগুন লাগার পর ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বিকেল ৩টা ২২ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ভবন থেকে মোট ১৯ জনকে উদ্ধার করা হয়েছে; তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার পর প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট যোগ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top