ঢাকা-৬ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:২৩
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর ঢাকা-৬ আসনে গুম পরিবারের সদস্য, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। ফ্যামিলি কার্ড বা অন্যান্য সহায়তা কর্মসূচির আওতায় যারা প্রকৃত যোগ্য, তারাই এই সুবিধা পাবেন। তিনি জোর দিয়ে বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য সমানভাবে সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় সহায়তার পরিধি বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে তিনি দাবি করেন, জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থেকেছে এবং সরকার গঠনের পর সেই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।