মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সুপার এইটে দাপুটে শুরু, জিম্বাবুয়েকে ১০৭ রানে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে অপরাজিত দুই দলের লড়াইয়ে সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে West Indies। সোমবার (২৩ ফেব্রুয়ারি) Wankhede Stadium-এ অনুষ্ঠিত ম্যাচে Zimbabwe-কে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারায় ক্যারিবীয়রা।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ইনিংসের শুরুতেই উইকেট হারায় ক্যারিবীয়রা। ওপেনার Brandon King ১২ বলে ৯ এবং Shai Hope ১৪ রান করে ফিরেন।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন Shimron Hetmyer। তাকে দারুণ সঙ্গ দেন Rovman Powell। মাত্র ৫২ বলে তাদের জুটিতে আসে ১২২ রান।

১৯ বলে ফিফটি পূর্ণ করা হেটমায়ার ৩৪ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় ৮৫ রান করেন। অন্যদিকে পাওয়েল ৩৫ বলে চারটি চার ও চারটি ছক্কায় করেন ৫৯ রান।

শেষদিকে ব্যাট হাতে তাণ্ডব চালান Sherfane Rutherford (১৩ বলে অপরাজিত ৩১) ও Romario Shepherd (১০ বলে ২১)। এছাড়া Jason Holder ৪ বলে ১৩ রান যোগ করেন।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার।

আউট হওয়ার আগে Brian Bennett ৫, Tadiwanashe Marumani ১৪, Ryan Burl শূন্য ও Dion Myers ২৮ রান করেন।

পঞ্চম উইকেটে Tony Munyonga-কে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন দলনেতা Sikandar Raza। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে ব্যর্থ হন তারা। রাজা ২৭ এবং মুনয়োঙ্গা ১৪ রান করে আউট হন।

শেষ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন Brad Evans। ২১ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৩ রান করেন তিনি। অপরাজিত থাকেন Richard Ngarava (৭)। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার Gudakesh Motie। ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া Akeal Hosein শিকার করেন ৩টি উইকেট।

এই ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে। চলতি আসরেরও এটি সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় এই ইনিংস অবস্থান করছে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা ২৬০ রান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top