রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানের হামলায় ‘২০০ মার্কিন সেনা নিহত’ দাবি, সেন্টকমের কড়া প্রতিবাদ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৭:৫৩

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে—এমন দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আইআরজিসি দাবি করেছে—নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে। এতে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে বলেও তাদের দাবি।

এছাড়া সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরান এই হামলাকে তাদের ঘোষিত সামরিক অভিযান ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় সাফল্য হিসেবে প্রচার করছে।

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র বলেন, আইআরজিসির ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার দাবি এবং যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য—সবই মিথ্যা।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। দুই পক্ষের বিপরীতমুখী দাবির মধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top