বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:৪০

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৬৫ ছাত্রী ও কর্মীর দাফন সম্পন্ন করেছে ইরান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত এ হামলাটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ অভিযানের প্রথম দিনের ঘটনা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ওই এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়। তবে গাজায় চলমান যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ ইসরায়েল একাধিকবার অস্বীকার করেছে। পরে বিভিন্ন ঘটনায় প্রমাণ সামনে এলে সেসবকে অনেক ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেছে তারা।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশ নির্বিচারে আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। তার দাবি, হাসপাতাল, স্কুল, রেড ক্রিসেন্টের স্থাপনা ও সাংস্কৃতিক নিদর্শন—কোনোটিই রেহাই পাচ্ছে না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top