বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

শ্রীলঙ্কার জলসীমায় ডুবতে থাকা ইরানি জাহাজ থেকে ৩০ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৪:৩৪

সংগৃহীত

দেশের জলসীমার কাছে ডুবতে থাকা একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন, ১৮০ জন নাবিক বহনকারী ওই জাহাজের আহতদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে জাহাজটি কেন ডুবতে শুরু করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেন, শ্রীলঙ্কা এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় গণমাধ্যমে জানা গেছে, জাহাজটির নাম আইরিস দেনা, যা ইরানি নৌবাহিনীর একটি ফ্রিগেট (মাঝারি রণতরী)। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের গল উপকূলে থাকা অবস্থায় জাহাজটি বিপদসংকেত পাঠায়। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top