বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৪:১৮

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তিনি বলেন, বর্তমান সংঘাত দ্রুত থামানো প্রয়োজন এবং এ অঞ্চলে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরাতে ওমান সরকার কাজ করছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বদর আল-বুসাইদি লিখেছেন, “চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।” তার এ আহ্বান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এসেছে।

তিনি জানান, ওমান সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থার সঙ্গে সমন্বয় করে আটকে পড়া বিদেশিদের নিজ দেশে ফেরাতে ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার মানবিক অধিকার রয়েছে। তাই সংকটময় পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top