বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

এবার যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৪:৪০

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন একটি যুদ্ধজাহাজ থেকে পরীক্ষামূলকভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই যুদ্ধজাহাজটির নাম রাখা হয়েছে ‘চো হিওন’। প্রায় পাঁচ হাজার টন ধারণক্ষমতার এই জাহাজটি দেশটির নৌবাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে।

বুধবার পশ্চিম উপকূল এলাকায় যুদ্ধজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি নাম্পো নৌঘাঁটির জাহাজ নির্মাণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করেছিল।

যাত্রা শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে কিম জং উন বলেন, খুব শিগগিরই তাদের নৌবাহিনী পানির নিচ থেকে এবং পানির ওপর থেকে একযোগে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। তিনি আরও জানান, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।

কিম জং উন বলেন, সাম্প্রতিক সময়ে নৌ প্রতিরক্ষা খাতে যে অগ্রগতি হয়েছে, তা দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে। তার মতে, গত পঞ্চাশ বছরে এমন অগ্রগতি দেখা যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top