রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ফেনীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা: কালবেলার পরশুরাম প্রতিনিধি হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ

মিজানুর রহমান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৩

ফেনীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা: কালবেলার পরশুরাম প্রতিনিধি হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ। ছবি: সংগৃহীত

ফেনীর সাংবাদিকরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেনী পরশুরাম উপজেলার কালবেলার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টুকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। ফেনীর সাংবাদিককে চট্টগ্রাম আদালতের মাধ্যমে অভিযুক্ত করা নিছক বোকামী ছাড়া কিছুই নয়। তারা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সভায় উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁঞা, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ও যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি শহীদুল আলম ইমরান, মাছরাঙার জেলা প্রতিনিধি জমির বেগ, সময় টিভির প্রতিবেদক আতিয়ার সজল, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, এখন টিভির সোলায়মান হাজারী ডালিম, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি সফি উল্যাহ রিপন, চ্যানেল নাইনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন, এনটিভি জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়সহ অন্যান‍্য সাংবাদিকবৃন্দ।

জানা যায়, ২০১৬ সালের চট্টগ্রামের রাঙ্গুনিয়া যুবদল কর্মী মোহাম্মদ নবীউল্লাহ হত্যার মামলায় পুলিশের চূড়ান্ত চার্জশিটের পর আদালত ২০১৭ সালে মামলাটি খারিজ করেছিল। এরপর গত ১৭ ডিসেম্বর নিহতের খালাতো ভাই পরিচয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার জাহাঙ্গীর আলম পুনরায় মামলা দায়ের করেন। নতুন মামলায় ফেনীর সাংবাদিক আবু ইউসুফ মিন্টুকে অভিযুক্ত করা হয়, এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদকে প্রধান আসামি করা হয়েছে। মোট ১০২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top