তালা ভেঙে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ নেতাকর্মীদের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩
নোয়াখালীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন হল মোড়-সংলগ্ন জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের সামনে ও ভেতরে অবস্থান নিয়ে কয়েকজন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নোয়াখালী জেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর এ কার্যালয়টি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় ছিল। বুধবার সকালে একদল নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
কার্যালয়ে প্রবেশের পর নেতাকর্মীরা প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।
নেতাকর্মীরা জানান, দলীয় রাজনৈতিক কার্যক্রম সচল রাখতেই দীর্ঘদিন পর তারা আবার কার্যালয়ে ফিরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মী বলেন,
“দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল কার্যালয়টি চালু করার। আজ আমরা শান্তিপূর্ণভাবেই কার্যালয়ে প্রবেশ করেছি।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।