তরমুজবোঝাই ট্রলার ডুবে কৃষকের স্বপ্ন ভঙ্গ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২৫
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীপথে তরমুজ পরিবহনের সময় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এক কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা স্লুইসগেট এলাকা থেকে গলাচিপা উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মিলন খানের মালিকানাধীন একটি ট্রলারে করে কৃষক ইলিয়াস গাজী তার চাষ করা তরমুজ বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। নদীতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা বিপুল পরিমাণ তরমুজ পানিতে ভেসে যায়। আশপাশের অন্যান্য ট্রলারের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে কিছু তরমুজ তুলতে পারলেও অধিকাংশই স্রোতে হারিয়ে যায়।
স্থানীয় কৃষকদের ভাষ্য, এই দুর্ঘটনায় ইলিয়াস গাজী মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিক্রির জন্য প্রস্তুত তরমুজের বড় অংশ নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন।
রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, একটি ভিডিওতে তরমুজবোঝাই ট্রলার ডুবে যাওয়ার ঘটনা দেখা গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।