খুলনা মেট্রোপলিটন পুলিশের ১১ ওসির রদবদল
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:১৫
খুলনা মহানগর পুলিশে কর্মরত ১১ জন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহানগরের বিভিন্ন থানায় কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, লোকমান হোসেনকে নগর গোয়েন্দা শাখায় এবং মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামানকে নগর গোয়েন্দা শাখায়, পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায় এবং রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানায় বদলি করা হয়েছে।
অন্যদিকে, আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আহমেদকে নগর গোয়েন্দা শাখায় এবং প্রসিকিউশন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।