ফেব্রুয়ারির ২৫ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২.৭৯ বিলিয়ন ডলার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩০
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.৭৯ বিলিয়ন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৭ লাখ ডলার প্রবাসী আয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
আগের মাসগুলোর চিত্র, এর আগে, জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ, ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার
এছাড়া, অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।ভ
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।