বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অমর একুশে বই মেলা–২০২৬’ উদ্বোধন করেছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৫

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে বই মেলা–২০২৬’ উদ্বোধন করেছেন। উদ্বোধনের পরপরই মেলার দ্বার সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের বইমেলার প্রতিপাদ্য 'বহুমাত্রিক বাংলাদেশ'।

মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। বইমেলা ছুটির দিন বাদে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তবে প্রতি দিন রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকছে। মেলায় মোট ১,০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

বইমেলা চলাকালে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর প্রধানমন্ত্রীসহ অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top