সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

সৌদিতে ভক্তের সঙ্গে মজার মুহূর্তে পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৯

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা। আগের মতো নিয়মিত চলচ্চিত্রে না থাকলেও বিশেষ কাজ ও বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে এখনও দর্শকদের মাঝে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকছেন এই অভিনেত্রী।

বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পূর্ণিমা। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে সেখানকার বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।

সম্প্রতি মক্কা থেকে শেয়ার করা একটি মজার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে অবস্থানকালে এক যুবকের সঙ্গে কথোপকথনের সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, পূর্ণিমার চেহারা নাকি জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে হুবহু মিল রয়েছে। ওই মন্তব্য শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।

মজার ছলে পূর্ণিমা পাল্টা জবাব দিয়ে বলেন,

“আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।”

পূর্ণিমা ও ভক্তের এই হাস্যরসাত্মক কথোপকথনের ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা দারুণভাবে উপভোগ করছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, চিরযৌবনা এই নায়িকার সৌন্দর্য যেন সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠছে।

অভিনয়, ব্যক্তিত্ব আর প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে পূর্ণিমা যে এখনও দর্শকদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছেন—এই ভিডিও তারই আরেকটি প্রমাণ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top