বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা রাজকীয় বিয়ের পিঁড়িতে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৯

সংগৃহীত

অবশেষে বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ে সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ/কোডাভা রীতি অনুসরণ করে দ্বিতীয়বার সাতপাক ঘোরেন তারা।

এনডিটিভি সূত্রে জানা যায়, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেল-এ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজন করা হয়।

বিয়ের আগে গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। অতিথিরা ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার জনপ্রিয় গানে নাচে অংশ নেন। এছাড়া ‘পুষ্পা’-এর ভাইরাল গান ‘পিলিংস’-এর তালে পুরো ভেন্যু মাতোয়া হয়ে উঠে। ভেন্যু সাজানো হয় গোলাপি গোলাপের পাপড়ি এবং গাঁদা ফুলের নান্দনিক কারুকার্যে।

বিয়ের ভোজেও ছিল দক্ষিণ ভারতীয় খাবারের ঐতিহ্য। অতিথিদের কলাপাতায় পরিবেশিত হয় হায়দেরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রের নাটু কোডি পুলুস, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত পান্ডি কারি। মিষ্টি হিসেবে ছিল মহীশূর পাক, এবং অতিথিদের স্বাগত জানানো হয় ডাবের পানি দিয়ে।

বিজয় ও রাশমিকার প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যদের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও এশা রেব্বারসহ শোবিজের বিভিন্ন তারকা।

নবদম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ছবি প্রকাশ করেননি। তবে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তাদের শুভেচ্ছায় ভাসছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top