বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানার রাজকীয় বিয়েতে মোদির শুভেচ্ছাবার্তা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২০

সংগৃহীত

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা এবং রাশমিকা মন্দানা আজ রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তারা নতুন জীবনের সূচনা করছেন।

এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর শুভেচ্ছাবার্তা। চিঠিতে তিনি বিজয়–রাশমিকার উভয় পরিবারকে বিয়ের শুভক্ষণে অভিনন্দন জানিয়েছেন। মোদি লিখেছেন, “বিজয় ও রাশমিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। এ আনন্দময় অনুষ্ঠান উপলক্ষে উভয় পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা।”

তিনি আরও উল্লেখ করেছেন, এটি তাদের জীবনের নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। সাত ধাপ একসঙ্গে এগিয়ে যাওয়ার পর তারা জীবনের সঙ্গী ও বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবে। মোদি চিঠির শেষাংশে লিখেছেন, আগামী দিন, মাস ও বছরগুলো তাদের ভাগাভাগি করা স্বপ্ন এবং পরিপূর্ণতায় ভরে উঠুক; তারা একে অপরের শক্তি থেকে শিখবে, অপূর্ণতাকে আলিঙ্গন করবে এবং সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে দায়িত্ব ভাগাভাগি করবে।

সম্প্রতি এই জুটি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ভক্তদের প্রতি সম্মান জানিয়ে তারা লিখেছেন, কোনো পরিকল্পনার আগে ভক্তদের ভালোবাসাতেই তারা এক হয়ে গেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top