রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১২
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাজধানীর শেরেবাংলা নগর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নব্য ধারার একজন এহসার (সহযোগী) সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তি আহসান জহীর খান (৫০)। সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম অংশে অভিযান চালিয়ে আহসান জহীর খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি নব্য জেএমবির সক্রিয় সদস্য এবং তার অন্যান্য পলাতক সহযোগীরা প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছদ্মনাম ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন।
আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।