বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সমর্থন, সহযোগিতা ও সমালোচনার জন্য অনুসারীদের ধন্যবাদ জানিয়ে বলা হয়—এগুলো তাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত এমপিরা শপথ নেন। পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের নাম ছিল ‘Chief Adviser GOB (Head of the Government)’। এটি গত ১৪ আগস্ট খোলা হয়। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা প্রায় ৪৪ লাখের বেশি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top