বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ জানা গেল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৪

সংগৃহীত

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনকালে আলোচিত ড. খলিলুর রহমানকে বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার এই নিয়োগে দলটির অনেক নেতাকর্মীরাও কিছুটা অবাক হয়েছেন।

বিরোধী দল এই নিয়োগের কড়া সমালোচনা করছে। বিএনপির অন্তর্বর্তী ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে মন্তব্য করা হয়েছে, বর্তমান ভূ-রাজনীতিতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং প্রতিবেশী ভারতকে বিবেচনা করে দেশের ভারসাম্য রক্ষা করতে পেশাদার ও দক্ষ পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। এ দিকটি বিবেচনায় রেখেই খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক কূটনীতিকরা বলছেন, খলিলুর রহমানের বিএনপির সঙ্গে পুরনো সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের সময় তার ভূমিকা তাকে বিএনপির পক্ষে সমন্বয় করতে সহায়তা করেছে। বিশেষত ২০২৫ সালের জুনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের সময়ই তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ দৃঢ় হয়।

খলিলুর রহমান ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন থেকেই বিএনপির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সাবেক কূটনীতিকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারে খলিলুর রহমান বিভিন্ন ক্ষেত্রে বিএনপির পক্ষে ভূমিকা রেখেছেন এবং দলটির শীর্ষ নেতৃত্বের কাছে একটি দৃঢ় ধারণা তৈরি করতে সক্ষম হয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top