ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ছুটি পাচ্ছেন না যারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:৫৬

সংগৃহীত

ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে এই ঈদে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা সাত দিন ছুটি পাবেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ছুটির আওতায় সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে না।

প্রজ্ঞাপনের আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও জনস্বার্থে কার্যক্রম চলমান রাখতে কিছু সেক্টরকে ছুটির বাইরে রাখা হয়েছে। এতে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবা।

চিকিৎসা সেবায় নিয়োজিত হাসপাতাল কর্মী ও জরুরি চিকিৎসক ছুটির আওতায় থাকবেন না। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও কাজ চালিয়ে যাবেন। এছাড়া অন্যান্য জরুরি কার্যক্রম পরিচালিত অফিসগুলোও তাদের নিয়মিত কার্যক্রম চালু রাখবে।

প্রজ্ঞাপনে ব্যাংক ও আদালতের কার্যক্রম নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা আলাদা প্রদান করা হয়েছে। ব্যাংক কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে, এবং আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।

বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী তাদের নিজস্ব নীতি ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করবে।

সরকারি ছুটি বিষয়ক বিধি সাধারণত সরকারি চাকরি আইন-২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই নির্বাহী আদেশ মূলত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী নিজস্ব নীতি মেনে চলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top