বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৬:৩৪
চেন্নাইয়ে সম্প্রতি এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে সুপারস্টার থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে একই গাড়িতে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে।
গত ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর এটি তাদের প্রথম জনসমক্ষে দেখা। বিজয়–তৃষা তামিল সিনেমার অন্যতম সফল জুটি হলেও এ ধরনের উপস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জানা গেছে, সংগীতাকে ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব করেছেন বিজয়। সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে; কেউ তাঁকে সমর্থন করছেন, কেউ ‘নির্লজ্জ’ হিসেবে সমালোচনা করছেন।
সংগীতা আদালতের শরণাপন্ন হয়েছেন, শ্বশুরবাড়িতে থাকার অধিকারের দাবিতে। তার শুনানি আগামী ২০ এপ্রিল। সংগীতা তাঁর আবেদনে বিজয়ের বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতা, অবহেলা এবং তৃষার সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন।
বিজয়ের ব্যক্তিগত জীবন এবং তৃষার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চলমান গুঞ্জন, বিশেষ করে রাজনৈতিক ও সিনেমা প্রেক্ষাপটে বিতর্ক সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।