ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা তমাল রায়চৌধুরী প্রয়াত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৬:৪২
নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা তমাল রায়চৌধুরী মৃত্যুবরণ করেছেন। সোমবার ভোররাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারসূত্রে জানা গেছে, আজ সকালে পরিচারিকা তাঁকে ডাকেও কোনো সাড়া না পেয়ে চিকিৎসক ডাকা হলে তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম শোকবার্তা জানিয়ে লিখেছেন,
“আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।”
সমস্ত আয়োজনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টায় তাঁর মৃতদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে, যেখানে সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রিয়জনরা সমবেদনা জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তমাল রায়চৌধুরী দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং তাঁর শরীরে পেসমেকার বসানো ছিল। অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে তাঁকে পর্দায় খুব বেশি দেখা যায়নি, তবে মঞ্চে ও রুপালি পর্দায় তিনি সবসময়ই সক্রিয় ছিলেন।
তিনি ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ ও ‘অ্যামাজন অভিযান’ এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ চলচ্চিত্রে।
সমস্ত চলচ্চিত্র, মঞ্চ ও কলাগুরু পরিবার তাঁর অকাল প্রয়াণে শোকাহত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।