মন্ত্রিপরিষদ বিভাগে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:১১
রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি গেজেটের মাধ্যমে পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধনের মূল উদ্দেশ্য নামের বানান এবং ফরম্যাট শুদ্ধ করা।
প্রজ্ঞাপনে নাম সংশোধনের তালিকা নিম্নরূপ:
- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম সংশোধন করে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’ করা হয়েছে।
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নাম করা হয়েছে ‘আবদুল আউয়াল মিন্টু’।
- ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংশোধন করে রাখা হয়েছে ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’।
- কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের নাম করা হয়েছে ‘মোহাম্মদ আমিন উর রশিদ’।
- পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম সংশোধন করে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ রাখা হয়েছে।
- এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম‑এর নাম সংশোধন করে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’ করা হয়েছে।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ নিজ নাম ‘হাফিজ উদ্দিন আহমদ’ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন পাঠিয়েছেন। এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের অধিক আসনে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করে বিএনপি। একই দিনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।