শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

‘মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে দেশে আনার ব্যবস্থা করবে সরকার’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:৫৭

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকা বাংলাদেশিরা যদি দেশে ফিরে আসতে চান, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থার মাধ্যমে ফেরত আনার ব্যবস্থা করবে। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সৌদি আরবে সংঘাতে নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার (২০ মার্চ) সকালে দেশে পৌঁছায়। মরদেহ হস্তান্তরের সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহত মোশাররফ হোসেনসহ এ পর্যন্ত মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিবারকে পুনর্বাসনসহ তাদের সন্তানদের দায়িত্ব সরকার নেবে।

তিনি আরও বলেন, আটকে পড়া প্রবাসীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষ তদারকি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top