সাতসকালে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন এলাকা। ভারত-মিয়ানমার সীমান্তে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মৃদু কম্পন রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘আর্থকোয়াক ট্র্যাক’-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে হওয়ায় এর তীব্রতা কিছুটা কমে আসে।
এ কারণে মাঝারি মাত্রার হলেও ঢাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক সেকেন্ড স্থায়ী হালকা কম্পনের কথা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরাসরি কোনো বড় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের প্রভাবে প্রায়ই এ ধরনের ভূমিকম্পের কম্পন দেশে অনুভূত হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।