শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বন্ধ কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:১৮

সংগৃহীত

বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবারও চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, অতীতে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে দুর্বল করা হয়েছে। তিনি শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শুধু হকার উচ্ছেদ নয়, তাদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করার কথাও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া কৃষকদের ঋণ মওকুফ, গ্রামীণ পানি সরবরাহ উন্নয়ন এবং খাল খননের মতো উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। তার মতে, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top