বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

শিশুর মৃত্যুতে ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:১৬

সংগৃহীত

সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-এর বিচারের দাবি জানিয়েছে ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য-এর পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং এটিকে তারা ‘মানবসৃষ্ট সংকট’ বলে অভিহিত করেন।

সমাবেশে বলা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এবং তিন শতাধিক শিশুর মৃত্যু ঘটেছে।

বক্তারা হামকে মহামারি ঘোষণা করে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top