প্রথমবার যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, উৎসবমুখর প্রস্তুতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫১
প্রথমবারের মতো যশোরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত ঐতিহাসিক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
তার আগমনের খবরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রীড়া উদ্যানে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে শ্রমিকরা নিরলসভাবে কাজ করছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের এই সফরসূচি জেলা বিএনপিকে জানিয়ে দেন। এরপর থেকে জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে জেলা বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে; উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা, সমন্বয় বৈঠক এবং প্রচার কার্যক্রম চলছে।
মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, এবং জেলা বিএনপি আশাবাদী যে এই ঐতিহাসিক জনসভা সফলভাবে সম্পন্ন হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।