আসিফ মাহমুদকে নিয়ে ফেসবুকে নীলা ইসরাফিলের বিদ্রূপাত্মক মন্তব্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:৩৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
শুক্রবার (১ মে) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আসিফ মাহমুদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন।
পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, তাকে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে বলে ইঙ্গিত করে পরে নির্বাচনী রাজনীতিতে সুযোগ না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি কটাক্ষ করেন।
আসিফ মাহমুদ ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি আসন্ন নির্বাচন ও দলীয় অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলার মধ্যেই এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, নীলা ইসরাফিল একসময় এনসিপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলটির সাবেক নেত্রী হিসেবে পরিচিত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।