বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়া সরকারি কলেজে অবরুদ্ধ আমির হামজা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:১০

সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা-কে কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে একটি আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় বলে জানা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে সেখানে গিয়ে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এমপি আমির হামজা পুলিশের সহায়তায় কলেজ এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, তাকে অবরুদ্ধ করার বিষয়টি নিশ্চিত নয় এবং তিনি অধ্যক্ষের সঙ্গে আলোচনা করছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top