মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কাজে মাঠে বিজিবি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১০:৩১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বুধবার (০২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, ঘটনার পরপরই বিজিবির একাধিক টহলদল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছে।
তিনি আরও জানান, বিজিবি সদস্যরা উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছেন। একইসঙ্গে দ্রুত রেল যোগাযোগ পুনরুদ্ধারের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং লাইনচ্যুত বগি উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।