বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি দেশের মধ্যে রয়েছেন: রুশ রাষ্ট্রদূতের দাবি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১১:২৪

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে এখনও জনসম্মুখে আসেননি। যদিও তিনি কয়েকটি বিবৃতি দিয়েছেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে, তার দীর্ঘ অনুপস্থিতি নানা কল্পনা ও জল্পনার জন্ম দিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদভ সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, “মুজতাবা খামেনি দেশে রয়েছেন, তবে বোধগম্য কারণে তিনি জনসম্মুখে আসা এড়াচ্ছেন।”

ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরায়েলি হামলার শুরুতে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার কয়েক দিন পর মুজতাবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে, তিনি আহত এবং সম্ভবত ‘বিকলাঙ্গ’ অবস্থায় রয়েছেন।

কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মুজতাবা খামেনিকে মস্কো নেওয়া হয়েছে। তবে রাশিয়ার এই বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ মুজতাবা খামেনি এখনও ইরানেই আছেন।

মুজতাবার অনুপস্থিতি দীর্ঘ হলেও ইসলামী শাসনব্যবস্থার প্রতি জনগণের আনুগত্য কমেনি। গত এক মাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তাকে সমর্থন জানিয়েছে। একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে।

সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সবচেয়ে ক্ষমতাশালী পদে থাকা সত্ত্বেও মুজতাবার অদৃশ্য থাকা দেশের ক্ষমতার প্রকৃতি তুলে ধরে, যেখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ও নিরাপত্তা সংস্থাগুলোই শীর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top