মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

আকবর আলি খানের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০

আকবর আলি খানের জানাজা সম্পন্ন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এখন মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে লাশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আকবর আলি বাংলাদেশ সরকারের অর্থসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আকবর আলি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তিনি।



বিষয়: আকবর আলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top