সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

পহেলা বৈশাখে ভারতে ইলিশ যাবে কি না, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:০১

সংগৃহীত

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, সরকার সরাসরি ইলিশ রপ্তানি করে না; ভারতে যে ইলিশ পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উদ্যোগের অংশ।

তিনি আরও জানান, দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উৎপাদন বাড়লে সরবরাহ বৃদ্ধি পাবে এবং এর ফলে বাজারে ইলিশের দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সবাইকে জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে, যাতে আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top