রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইরানে নিখোঁজ পাইলট উদ্ধার, সামরিক সাফল্যের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে নিখোঁজ হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে সফলভাবে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তিনি জানান, ২৪ ঘণ্টা নজরদারির পর ওই পাইলটকে খুঁজে বের করা হয়। তাকে উদ্ধারের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রসজ্জিত এক ডজনেরও বেশি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। ট্রাম্প বলেন, পাইলট আহত হলেও তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ট্রাম্প আরও বলেন, “আমরা যে দুটি অভিযানই সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি, তা প্রমাণ করে যে আমরা ইরান-এর আকাশসীমায় পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছি।”

তার ভাষ্য অনুযায়ী, একটি F-15E Strike Eagle জেট ইরানের ওপর দিয়ে উড্ডয়নের সময় গুলিবিদ্ধ হয়ে পাইলট নিখোঁজ হন। পরে একটি ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, “আমরা তাকে খুঁজে পেয়েছি! মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযানের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top