মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:৪১

ছবি: সংগৃহীত

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুরের ২৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উপহার বিতরণকালে ববি হাজ্জাজ বলেন, একজন জনপ্রতিনিধির জন্য জনগণের প্রতি দায়বদ্ধতা ও সেবার মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রচেষ্টা লক্ষ্য করার মতো।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হয়েছে এবং তা পর্যায়ক্রমে সবার মধ্যে বিতরণ করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top