ট্রাম্পের কথায় হাততালি দেয়ায় মেসির জার্সি জ্বালালো ইরানি শিশুরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৩:৩৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে আলোচনা শুরু হয়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন ইরানি শিশু আগুনে পুড়িয়ে দিচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জার্সি।
ঘটনার সূত্রপাত একটি আলোচিত সাক্ষাৎ থেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে দেখা করেন লিওনেল মেসি। এ সময় ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাদের। এক পর্যায়ে ট্রাম্পের বক্তব্যে করতালি দিতেও দেখা যায় মেসিকে-এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইরান–এর কিছু ফুটবলপ্রেমীর মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে কয়েকজন ইরানি শিশুকে মেসির জার্সি আগুনে পুড়িয়ে দিতে দেখা যায়।
তবে ভিডিওটি ঠিক কোথায় বা কখন ধারণ করা হয়েছে- সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা ও বিতর্ক।
উল্লেখ্য, লিওনেল মেসি বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।