মাদারীপুরে প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৩:২৫

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, থ্রি-পিস লুঙ্গি বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে প্রবাসী উজ্জ্বল বেপারীর পিতা আব্দুল কাদের বেপারীর নেতৃত্বে প্রায় ৬০০ জন গরিব অসহায় নারী-পুরুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ বেপারী, হান্নান বেপারী, নুরুল হক বেপারী, আছমত বেপারী, সুলতান বেপারী, সরোয়ার বেপারীসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী জানান, প্রতি বছর প্রবাসী উজ্জ্বল বেপারী ঈদকে সামনে রেখে এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকেন। তার এই উদ্যোগে উপকারভোগীরা অনেক খুশি হয়েছে।

প্রবাসী উজ্জ্বল বেপারীর পিতা আব্দুল কাদের বেপারী বলেন, “আমার ছেলে প্রবাসে থাকলেও গ্রামের অসহায় মানুষের কথা সব সময় মনে রাখে। সেই চিন্তা থেকে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য এই উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top