শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১০

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এ বক্তব্য বাংলাদেশ-ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top