ইরান-ইসরাইল সংঘাত লাইভ: কাতার ও ইসরাইলে নতুন বিস্ফোরণ
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:২৭
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গতকালই (২ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর, রোববার (১ মার্চ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন করে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
তেল আবিবের গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থলে ইসরাইলি পুলিশ ও জরুরি সেবা কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, ফলে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতেই ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করে।
আ জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় রোববার (১ মার্চ) নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দাদের মতে, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।
একইদিন ইসরাইলের বিভিন্ন স্থানে বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজানো হয়েছে। নাগরিকদের আসন্ন হামলা বিষয়ে সতর্ক করতে এই সংকেত ব্যবহার করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।