খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম যে বার্তা
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:৩৯
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে।
পরিষদের একজন সদস্য, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই, তার প্রথম বার্তায় বলেছেন, “যুক্তরাষ্ট্র কখনোই মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে হামলার মাধ্যমে ব্যাহত করতে পারবে না।”
ইরানা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানরা প্রকাশ্যে দেখা যায়নি। তাদেরও গতকালের হামলার লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।